×

আন্তর্জাতিক

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, তারপর যা হলো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, তারপর যা হলো

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝ আকাশে বিমান বাহিনীর দুটি বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এতে দুই বিমানের চারজন পাইলট প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী।

শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি বিধ্বস্ত হয়।

ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে বলেন, ‘দুটি বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ক্যাপিনগুইয়ান জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর এসএফ-২৬০ মডেলের সব বিমান সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

এর আগে চলতি বছরের মে মাসে উত্তর ফিলিপাইনের বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় এসএফ-২৬০ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। এতে দুই সামরিক পাইলট নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয়’

রাশেদ খাঁন ‘শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয়’

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App