×

আন্তর্জাতিক

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পিএম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর সৌদি আরবকে লক্ষ্য করে অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার তেলের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় এর দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার, যা ৩ দশমিক ১৪ শতাংশ।

একই দিনে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ।

বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সর্বশেষ গত ২৯ এপ্রিল অপরিশোধিত জ্বালানি তেলের দামে এমন চিত্র দেখা গিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছিল।

আরও পড়ুন: সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলা আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এসব হামলার ফলে তেল সরবরাহে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাও বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ এই অঞ্চলে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো দিন শেষ করেছে দরপতনের মধ্য দিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়’

‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App