×

আন্তর্জাতিক

এতদিন কোথায় ছিলেন কিমের স্ত্রী সোল জুই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৬ পিএম

এতদিন কোথায় ছিলেন কিমের স্ত্রী সোল জুই

ফাইল ছবি

উত্তর কোরিয়ার কর্তা কিম জং উনের স্ত্রীকে নিয়ে তেমনভাবে কোনও মাথাব্যাথা নেই কারও। তবে সোল জুই কেন বিগত এক বছর ধরে সকলের সামনে আসছিলেন না তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। হঠাতই স্বামী কিম জং উনের সঙ্গে একই মঞ্চে দেখা গেল তাকে। বহুদিন পর এই দু'জনকে একসঙ্গে দেখে খুশিতে ফেটে পড়েন সেখানে উপস্থিত সকলেই। অনেকে মনে করেন, সোল জুইয়ের বর্তমান বয়স ৩২ বছর। হয়তো করোনার ভয়েই তিনি এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। খবর: দ্যা টেলিগ্রাফ এ বিষয়ে প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, সম্ভবত করোনা নিয়ে বেশি ভীত ছিলেন সোল। তাই হয়তো তাকে এতদিন দেখা যায়নি। আবার অনেকে মনে করছেন জুই হয়তো এতদিন ধরে তার সন্তান পালন করতে ব্যস্ত ছিলেন। সেজন্যে তিনি হয়তো নিজেকে সকলের সামনে নিয়ে আসার কোনও ঝুঁকি নেননি। জুই হয়তো অসুস্থ ছিলেন বলেও মনে করছেন অনেকে। প্রসঙ্গত, কিম জং উনের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত কোনও খবর বাইরে প্রকাশ করা হয় না। তার খুব ঘনিষ্ঠ ব্যক্তিরাই এই খবর রাখেন। জুই একসময় জনপ্রিয় গায়িকা ছিলেন। সেখান থেকেই তার সঙ্গে পরিচয় হয় কিম জং উনের। ১০০৯ সালে তাদের বিবাহ হয়। তাদের তিনটি সন্তান রয়েছে বলেও খবর মিলেছে। তবে এতদিন পর জুইকে সামনে দেখে খুশি সকলেই।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App