×

আন্তর্জাতিক

ভারতে একদিনে রেকর্ড ১,৭৬১ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ১২:০৮ পিএম

ভারতে একদিনে রেকর্ড ১,৭৬১ জনের মৃত্যু

ফাইল ছবি

ভারতের দৈনিক সংক্রমণ ১৩ দিন পর একটু হলেও কমেছে। কমলেও তা আড়াই লক্ষের বেশি রয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। যা সোমবারের তুলনায় প্রায় ১৪ হাজার কম। এক লক্ষ পেরনোর পর থেকেই দেশটির দৈনিক সংক্রমণ রোজ বেড়েছে। সেই প্রবণতা কিছুটা লাঘব হলো মঙ্গলবার। সংক্রমণ একটু কমলেও দৈনিক মৃত্যু বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আড়াই লক্ষাধিক নতুন সংক্রমণের জেরে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ১ কোটি ৫৩ লক্ষ ২১ হাজার ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের। এ নিয়ে দেশটিতে কোভিড মোট প্রাণ গেল ১ লক্ষ ৮০ হাজার ৫৩০ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৩৫১ জন। কর্নাটক এবং উত্তরপ্রদেশে সংখ্যাটা ১৫০-র আশপাশে। ছত্তীসগঢ়ে সংখ্যাটা ১৭৫। দিল্লিতে দৈনিক মৃত্যু এক লাফে পৌঁছে গিয়েছে ২৪০-এ।

রোজ এত সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার জেরে দেশটিতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষেরও বেশি। এই বৃদ্ধির জেরে দেশটির মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে গেল। এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ২০ লক্ষ ৩১ হাজার ৯৭৭ জন। এই সংখ্যাক সক্রিয় রোগী এর আগে কখনও ছিল না। রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল, নার্সিংহোমগুলিতে শয্যা প্রায় আর খালি নেই। একই শয্যায় দু’জন রোগী শুয়ে থাকার দৃশ্য দেখা গিয়েছে বেশ কয়েকটি রাজ্যে। এমনকি অক্সিজেন না পেয়ে কোভিড রোগীর মৃত্যুর খবর আসছে। দৈনিক মৃত্যু এই পর্যায়ে চলে যাওয়ায় হাসপাতালে মর্গের বাইরে, শ্মশানে এবং কবরস্থানে দেহের সারি পড়ে থাকছে। সব মিলিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছে তা দেখা যায়নি করোনার প্রথম পর্বেও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App