×

আন্তর্জাতিক

বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২১, ০৬:৩৭ পিএম

বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা

বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজয় চিহ্ন দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বার বিপুল আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে ইতিহাস গড়লেও নিজে নন্দীগ্রাম থেকে হেরেছেন তৃণমূল প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হারলেও রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব সামলাবেন তিনি।

আগামী বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন তৃণমূলের এই কাণ্ডারী। শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফা রাজ্য পরিচালনা। পরদিন বৃহস্পতিবার বাকি জয়ী প্রার্থীরা শপথগ্রহণ করবেন।

সোমবার (৩ মে) তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ তথ্য জানান।

স্থানীয় সময় সোমবার ৭টায় রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি বর্তমান মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। তারপর সংবিধান অনুযায়ী রাজ্যপাল তাকে পরবর্তী সরকার গঠনের আহ্বান জানাবেন। সোমবার  বিকেলে কলকাতার তৃণমূল কংগ্রেস ভবনে বিজয়ী বিধায়ক ও দলের নীতি নির্ধারনী বৈঠক শেষে এসব কথা জানান মমতা বন্দোপ্যাধায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App