×

আন্তর্জাতিক

অবশেষে ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২১, ০৬:২২ পিএম

অবশেষে আগামি রবিবার বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হতে যাচ্ছে। মঙ্গলবার (৮ জুন) ইসরাইলের জাতীয় সংসদের স্পিকার ইয়েরিভ লেভিন এক টুইটে এ ঘোষণা দেন।

টুইটবার্তায় তিনি বলেন, অবশেষে নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদের নেতৃত্বাধীন নতুন ঐক্যের সরকার আগামী রবিবার শপথ নিতে যাচ্ছে। শপথের আগে সংসদে আস্থা ভোট হবে।

আস্থা ভোটের তারিখ নির্ধারণ করায় সংসদ স্পিকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদ।

এদিকে ইয়ামিনা পার্টির সংসদ সদস্য নির্বাচন ইসরাইলের নতুন জোট সরকারকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। তার এ ঘোষণার মধ্যে দিয়ে নতুন জোটের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শপথ নিতে আর বাধা থাকছে না। ইয়ামিনার এই সংসদ সদস্য নতুন জোট সরকারকে সমর্থন না দিলে ১২০ আসনের মধ্যে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আশঙ্কা ছিল।

আগামী রবিবার ইসরাইলে নতুন সরকার গঠন হলে দেশটিতে বেঞ্জামিন নেতানিয়াহু যুগের অবসান ঘটবে। নতুন জোটের সরকার গঠন নিশ্চিত জেনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংসদে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন।

ইসরাইলে সম্প্রতি ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদের নেতৃত্বে ৮ দল মিলে একটি জোট গঠন করেছে। চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থাকবেন নাফতালি বেনেট। এরপর দায়িত্ব নেবেন ইয়ার লাপিদ। রবিবার দেশটির পার্লামেন্টে ১২০ আসনের মধ্যে ৬১ আসন পেলে সরকার গঠন করতে পারবে নতুন এ জোট, না হলে দুই বছরে পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App