×

আন্তর্জাতিক

মোজাম্বিকে আবর্জনার স্তুপ ধসে ১৭জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪০ এএম

মোজাম্বিকে আবর্জনার স্তুপ ধসে ১৭জন নিহত
আবর্জনার স্তুপ ধসে মোজাম্বিকে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আবর্জনার স্তুপের মধ্যে আরও লোকজন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাছাকাছি থাকা বেশ কিছু বাড়ি-ঘরের ওপর ওই আবর্জনার স্তুপ ধসে পড়ে বলে জানায় আল জাজিরা। ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার স্থানীয় সময় মধ্যরাত তিনটার দিকে রাজধানী ম্যাপিতোর হুলেনে আবর্জনার স্তুপ ধসে পড়ে। পাঁচটি বাড়ি আবর্জনার স্তুপের নিচে চাপা পড়েছে। ন্যাশনাল পাবলিক সেফটি সার্ভিসের মুখপাত্র লিওনিলডে পেলেমবে জানিয়েছেন, আবর্জনার স্তুপের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, আর্বজনার স্তুপ ধসে পড়ার আগেই সেখানকার অবৈধ বাড়ি-ঘর থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। আর্বজনা জমতে জমতে তা একটি তিনতলা ভবনের সমান উঁচু হয়েছিল। ফলে এটি যে কোনো ধসে পড়বে বলে সতর্ক করা হয়েছিল। জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, মোজাম্বিকের ৫৫ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় দেড় কোটি মানুষ দরিদ্র। মারিয়া হুও নামের এক বাসিন্দা জানিয়েছেন, কর্তৃপক্ষ নিরাপদভাবে আবর্জনা সরিয়ে ফেলতে বিফল হয়েছেন। ওই দুর্ঘটনায় তার ছেলে আহত হয়েছেন এবং তার বাড়ি চাপা পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App