×

আন্তর্জাতিক

পাকিস্তানের কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ১৬ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৯:৫৫ পিএম

পাকিস্তানের কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ১৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচির একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায় এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পাকিস্তানের বৃহত্তর শহর করাচির পশ্চিম অংশের একটি বহুতল রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার মধ্য দিয়ে দেশটিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।

স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, আগুন লাগার সময় কারখানার অধিকাংশ জানালাই বন্ধ ছিল। কিছু শ্রমিক সেখানে আটকা পড়ে মারা যান।

করাচির পশ্চিমাঞ্চলীয় পুলিশের সহকারী ইন্সপেক্টর সাকিব ইসমাইল মেনম জানান, আগুনে অন্তত ১৬ জন মারা গেছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মুবিন আহমেদ জানান, কারখানাটিতে প্রবেশের একটিমাত্র পথ রয়েছে এবং সেটি দিয়েই সবাই বেরও হয়। আগুন লাগার সময় ছাদে উঠার দরজা বন্ধ ছিল তাই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App