×

আন্তর্জাতিক

সব স্মার্টফোনের জন্য একই চার্জার বাধ্যতামূলক করার প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫০ পিএম

সব স্মার্টফোনের জন্য একই চার্জার বাধ্যতামূলক করার প্রস্তাব

সব মোবাইল ফোনের জন্য একই চার্জার করার প্রস্তাব

স্মার্টফোন এবং ছোট আকারের ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারি চার্জ দেয়ার জন্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে একই ধরনের চার্জার তৈরি করতে হবে - এমন একটি নতুন নিয়ম তৈরির প্রস্তাব করেছে ইউরোপিয়ান কমিশন। তারা বলছেন, এ পদক্ষেপ নেয়ার মূল কারণ বর্জ্য কমানো। এ ধরনের নিয়ম তৈরি হলে নতুন যন্ত্র কিনলেও গ্রাহকরা পুরনো চার্জার ব্যবহার অব্যাহত রাখবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে বিক্রি হওয়া সব স্মার্টফোনে ইউএসবি-সি চার্জার থাকা জরুরি। তবে এমন প্রস্তাব আসার কারণে আইফোন নির্মাতা সংস্থা অ্যাপল উদ্ভাবনী প্রযুক্তিকে ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে। অ্যাপলের সাধারণ স্মার্টফোনের জন্য আলাদা চার্জিং পোর্ট ব্যবহার হয়। তাদের আইফোন সিরিজে চার্জ দেয়ার জন্য অ্যাপলেরই তৈরি ‘লাইটনিং’ পোর্ট ব্যবহার করা হয়ে থাকে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটি বলেছে, আমাদের আশঙ্কা এক ধরণের চার্জার তৈরিতে বাধ্যবাধকতা থাকলে সেটি উদ্ভাবনকে উৎসাহিত করার বদলে ব্যহত করবে, যার ফলে ইউরোপ এবং সারাবিশ্বের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমানে অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনের সাথে একটি ইউএসবি মাইক্রো-বি চার্জিং পোর্ট থাকে। অনেক অ্যান্ড্রয়েড ফোনেই বর্তমানে ইউএসবি-সি চার্জিং পোর্টও থাকে। আইপ্যাড ও ম্যাকবুকের নতুন মডেলে ইউএসবি-সি চার্জিং পোর্ট দেখা যায়। স্যামসাং এবং হুয়াওয়ের মত জনপ্রিয় ফোন নির্মাতা প্রতিষ্ঠানের হাই-এন্ড মডেলেও ইউএসবি-সি চার্জিং পোর্ট থাকে। ২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়নে যতখানি মোবাইল ফোনের চার্জার বিক্রি হয়েছিল, সেগুলোর প্রায় অর্ধেকই ছিল ইউএসবি মাইক্রো-বি চার্জার। ঐ বছরে ২৯% ফোনের চার্জারের সাথে ছিল ইউএসবি সি কানেক্টর এবং ২১% ক্ষেত্রে ছিল লাইটনিং কানেক্টর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App