×

আন্তর্জাতিক

পাচার হওয়া ১৫৭ পুরাকীর্তি আমেরিকা থেকে ফেরত পাচ্ছে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৮ এএম

পাচার হওয়া ১৫৭ পুরাকীর্তি আমেরিকা থেকে ফেরত পাচ্ছে ভারত

বাইডেনের কাছ থেকে পাওয়া শিল্পকর্ম ও পুরাতত্ত্বগুলো নেড়েচেড়ে দেখছেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ১৫৭টি শিল্পকর্ম ও পুরাকীর্তি তুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে সাংস্কৃতিক সামগ্রী পাচার প্রতিরোধেও আলোচনা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে এই শিল্পকর্ম ও পুরাকীর্তিগুলো উদ্ধারের চেষ্টা করে আসছিলো ভারত। বাইডেন উপহার হিসেবে এগুলো দেয়াতে সেই চেষ্টা সফল হলো। এসব পুরাকীর্তির মধ্যে রয়েছে বালুপাথরে তৈরি রেবন্তের প্যানেল, ব্রোঞ্জের নটরাজ প্রভৃতি। এ ছাড়া ২০০০ খ্রিস্টপূর্বাব্দের পুরাকীর্তিও তুলে দেয়া হয়েছে মোদির হাতে। অন্যদিকে ৭১টি শিল্পকর্ম উপহার পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এর মধ্যে ৬০টি রয়েছে হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ত, বৌদ্ধধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে ১৬টি ও জৈন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে ৯টি শিল্পকর্ম। এতে ধাতব, পাথর ও টেরাকোটা- ৩ ধরনের সামগ্রীও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App