×

আন্তর্জাতিক

প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো তিউনিশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:১১ পিএম

প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো তিউনিশিয়া

নাজলা বাউডেন রোমধান

প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে তিউনিশিয়া। প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকৌশলী নাজলা বাউডেন রোমধানের নাম ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, নাজলা বাউডেন রোমাধান ওয়ার্ল্ড ব্যাংকে কর্মরত ছিলেন। তার সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।

তবে সংবাদ মাধ্যম এএফপি বলছে, রোমাধান এমন এক সময় তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন যখন দেশটিতে নানাবিধ সংকট বিদ্যমান। বিপ্লবের মাধ্যমে ২০১১ সালে তিউনিশিয়ায় গণতান্ত্রিক যাত্রা শুরু করে। বর্তমানে ব্যাপক অর্থনৈতিক সংকট চলছে দেশটিতে।

এরআগে বিক্ষোভের মুখে পড়ে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। গত সপ্তাহে তিনি নতুন ডিক্রি জারি করেছেন। এতে তার ক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়। বলা হয়, দেশ পরিচালনায় নিরংকুশ ক্ষমতা পাবেন কায়েস সাঈদ। এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App