×

আন্তর্জাতিক

ভারতের ফ্লাইট চালু করতে তালেবানের চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৮ এএম

ভারতের ফ্লাইট চালু করতে তালেবানের চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তালেবানের প্রধানমন্ত্রী হাইবাতুল্লাহ আখুন্দজাদা

এখনও ঝুলছে আফগানিস্তানের তালেবান সরকারের স্বীকৃতির প্রশ্ন। এমন অবস্থায় ভারতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহনব্যবস্থা চালু করার জন্য তালেবান সরকার আগ্রহী হয়েছে। ভারত সরকারের কাছে এ ব্যাপারে অনুরোধ জানিয়ে তারা চিঠি পাঠিয়েছে। অবশ্যই ভারত এখনই কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) অরুণ কুমারকে এই চিঠি লিখেছেন আফগানিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হামিদুল্লাহ আখুন্দজাদা। ৭ সেপ্টেম্বর লেখা ওই চিঠিতে তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধ থাকা বিমান চলাচল আবার শুরু করতে তারা আগ্রহী। দিল্লি ও কাবুলের মধ্যে আরিয়ানা আফগান এয়ারলাইন ও ক্যাম এয়ারকে বিমান চালাতে অনুমতি দেয়া হোক।

হামিদুল্লাহ আরও বলেন, যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী দেশ ছাড়ার আগে বিমানবন্দরটি অকেজো করে দিয়েছিলো। কাতারের সহায়তায় সেটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এখন আগের বোঝাপড়া অনুযায়ী দিল্লি-কাবুল বিমান পরিবহন শুরু করা যেতে পারে।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। সেই থেকে ভারতের সঙ্গে আফগানিস্তানের বিমান পরিষেবা বন্ধ আছে। ৩১ আগস্ট কাতারের রাজধানী দোহায় ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তলের সঙ্গে তালেবান মুখপাত্র মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাইয়ের আনুষ্ঠানিক বৈঠক হয়েছিলো। সরকার গঠনের পর তালেবানের সঙ্গে এখন পর্যন্ত তালেবানের কোনো বৈঠক হয়নি। তালেবান সরকারকে সার্কের বৈঠকে যোগ দেয়ার কথা বলেছিলো পাকিস্তান। কিন্তু এর বিরোধিতা করেছে ভারত।

অন্যদিকে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া নিয়ে ভারত বিব্রত। কেননা ভারত চায়, স্বীকৃতি দেয়ার আগে তালেবানরা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নিক। প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করুক। সাম্প্রদায়িকতা ভুলুক। মানবাধিকার রক্ষায় যত্নবান হোক। নারীর নিরাপত্তার ব্যাপারে কাজ করুক। একই সঙ্গে অভ্যন্তরীন সন্ত্রাসকে যেন প্রশ্রয় না দেয়। এসব বিষয়ে তালেবান এখনো এমন কিছু করেনি যা ভারতসহ বিশ্বের অন্য দেশকে সন্তুষ্ট করে। এমতাবস্থায় কাবুল-দিল্লি বিমান চলাচল শুরুর প্রস্তাব ভারত মেনে নেবে কি না, কিংবা মেনে নিলেও কী ধরনের শর্ত দেবে- সে ব্যাপারে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App