×

আন্তর্জাতিক

ইউরোপগামী ৭০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৩:০৯ পিএম

ইউরোপগামী ৭০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে নিখোঁজ

ভূমধ্যসাগর

ইউরোপে ৭০ জন লিবীয় অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। তারা নৌকায় করে সাগর পাড়ি দিয়েছিল। এলার্ম ফোন নামক একটি সহায়তা সংস্থা শনিবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।

এদিকে জতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলেছে, নৌকায় করে লিবীয় রাজধানী ত্রিপোলিতে ৮৯ জন অভিবাসন প্রত্যাশী ও দুটি লাশ আনা হয়েছে। আরও ৪০ জন নিখোঁজ রয়েছে।

তবে উভয় সংস্থা একই অভিবাসীদের নিয়ে কথা বলছে কি না সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলার্ম ফোন বলছে, রাজধানী ত্রিপোলি থেকে ৭০ মাইল পশ্চিমে খোমস বন্দর থেকে ছাড়ার চারদিন পর ৭০ জন নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এক টুইটে বলেছে, শনিবার ৮৯ জীবিতকে ত্রিপোলিতে নিয়ে আসা হয়। এদের মধ্যে আট জন নারী ও তিন জন শিশু রয়েছে।

সংস্থাটি আরও বলেছে, রাবার ও কাঠের তৈরি নৌকায় করে যাত্রার পর এ ঘটনায় আরও ৪০ জন নিখোঁজ হয়েছে।

প্রতিবছর হাজার হাজার লোক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে।

আর্ন্তজাতিক অভিবাসন বিষয়ক সংস্থা বলছে, চলতি বছর এ পর্যন্ত এই রুটে অন্তত এক হাজার ৩৬৯ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App