×

আন্তর্জাতিক

পরমাণু বোমার সংখ্যা প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৫:০৭ পিএম

পরমাণু বোমার সংখ্যা প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বোমা নিষিদ্ধের দাবিতে সমাবেশ

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় তার দেশের পরমাণু বোমার সংখ্যা প্রকাশ করতে দেননি। এখন জো বাইডেন এসে আবার তা শুরু করেছেন।

মঙ্গলবার প্রকাশিত তথ্যে জানা যাচ্ছে, এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে তিন হাজার ৭৫০টি পরমাণু বোমা ছিল। ২০০৩ সালে এই সংখ্যা ছিল ১০ হাজারের বেশি। তবে সবচেয়ে বেশি পরমাণু বোমা ছিল শীতল যুদ্ধের সময়, ১৯৬৭ সালে। ৩১ হাজার ২৫৫টি। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের সময় যুক্তরাষ্ট্রের কাছে ২২ হাজার ২১৭টি পরমাণু অস্ত্র ছিল বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা তথ্যে জানা গেছে। খবর ডয়েচে ভেলের।

সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে পরমাণু অস্ত্রের তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে এমন তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন। এমনকি ‘ফেডারেশন অফ অ্যামেরিকান সায়েন্টিস্টসের' অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছিল। মঙ্গলবার আবার তথ্য প্রকাশ শুরু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফেডারেশন অফ অ্যামেরিকান সায়েন্টিস্টসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক হান্স ক্রিস্টেনসেন। টুইটারে তিনি লিখেছেন, ‘‘স্বচ্ছতায় ফেরা।''

রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনাও বন্ধ রেখেছিলেন ট্রাম্প। বাইডেন প্রশাসন আবার তা শুরু করতে চাইছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার পরমাণু অস্ত্রের তথ্য প্রকাশ করে যু্ক্তরাষ্ট্র।

এছাড়া পরমাণু অস্ত্রগুলোর অবস্থা এবং এ সংক্রান্ত নীতি পর্যালোচনাও শুরু করেছে মার্কিন প্রশাসন। আগামী বছরের শুরুর দিকে তা শেষ হওয়ার কথা।

এ বছরের ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছিলেন, ‘‘প্রেসিডেন্ট বাইডেন একটি কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন: গণবিধ্বংসী অস্ত্রের হুমকি কমিয়ে এক পর্যায়ে তা শেষ করার নৈতিক দায়িত্ব রয়েছে যুক্তরাষ্ট্রের।''

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App