×

আন্তর্জাতিক

বিরোধ মেটাতে চুক্তির দ্বারপ্রান্তে সৌদি আরব ও ইরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ০৯:৫৬ পিএম

বিরোধ মেটাতে চুক্তির দ্বারপ্রান্তে সৌদি আরব ও ইরান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

বিরোধ মেটাতে একাধিক বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছেছে সুন্নীপন্থী দেশ সৌদি আরব ও শিয়াপন্থী দেশ ইরান। শুক্রবার (৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ খবর নিশ্চিত করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একাধিক বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনা সঠিক গন্তব্যে অগ্রসর হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বর্তমানে লেবাননে অবস্থান করছেন। শুক্রবার সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিয়াদ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা পুরো মধ্যপ্রাচ্যের স্বার্থে। এই অঞ্চলে সৌদি আরব ও ইরান দুটি গুরুত্বপূর্ণ দেশ যারা অঞ্চলের স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ সময় তিনি জানান, সৌদি আরবের সঙ্গে তার দেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে কোন কোন বিষয়ে তারা মীমাংসায় পৌঁছেছেন সেট বিস্তারিত জানাননি তিনি।

মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শক্তি সৌদি আরব ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে বৈরী অবস্থায় আছে। এই সম্পর্ক জোড়া লাগানোর উদ্দেশ্যে দুই দেশ চার দফা গোপন বৈঠক করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও নিশ্চিত করেছেন, গত মাসে ইরানের সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে।

শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নী সৌদি আরব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরস্পরবিরোধী সংঘাতে জড়িত। ২০১৬ সালে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App