×

আন্তর্জাতিক

ব্রিটিশ এমপিকে হত্যা পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ০৯:৩১ এএম

ব্রিটিশ এমপিকে হত্যা পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা

ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি ডেভিড অ্যামেস

পূর্ব লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ডেভিড অ্যামেসকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা একটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা বলে উল্লেখ করেছে পুলিশ। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এই সংসদ সদস্যকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে তারা। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান ও রয়টার্সের

অ্যাসেক্সের পুলিশ বলেছে, সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি ৬৯ বছর বয়সী অ্যামেস শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে লে-অন-সি মেথোডিস্ট গির্জায় ভোটারদের সঙ্গে বৈঠক করার সময় এক ব্যক্তির ছুরি হামলার শিকার হন

স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পুলিশ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্য ডেভিড অ্যামেসকে আহত অবস্থায় পায়। সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

পুলিশ বলছে, অ্যামেসের খুনী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তারা একটি ছুরি উদ্ধার করেছে। আটকের পর জিজ্ঞাসাবাদে খুনী এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে স্বীকার করেছে।

অ্যামেস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির হয়ে চার দশক ধরে সংসদ সদস্য পদে দায়িত্ব পালন করছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে পার্লামেন্টে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির বাইরে নিহত হয়েছিলেন লেবার পার্টির এমপি জে কক্স। সেখানকার নির্বাচনী এলাকায় একটি বৈঠক করার কথা ছিল তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App