×

জামায়াত

গোলাম পরওয়ার

ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই

Icon

তালা, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, দেশে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আমরা এখন নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা দেশে সুবিচার ও সুশাষন প্রতিষ্ঠা করতে চাই। আমরা দীর্ঘ ১৭-১৮ বছর ইতিহাসের একটি কালো যুগ পার করেছি। দেশের ভাত কাপড় মৌলিক অবস্থা ধ্বংস হয়ে এক ফাসিবাদ তৈরি হয়েছিল। ১৪/১৮/২৪ সালে আমরা কেউ ভোট দিতে পারিনি। হাজার হাজার মানুষকে গুম করে খুন করে  আয়না ঘরে পাঠানো হয়েছে। আর এই সব কিছুর মাষ্টার মাইন শেখ হাসিনা। উনি চেয়েছিল ক্ষমতায় থাকতে। ওনার দল সারাজীবন থাকবে। গত ১৫বছরের খুন গুম ও আলেমদের হত্যাসহ যে অত্যাচার করা হয়েছিল তার গণ বিষ্ফারন হয়েছে আজ। ২০০২ সালের ২৮ অক্টোবরের শেখ হাসিনার লগি বৈঠার আন্দোলন দিয়ে দেশের গণতন্ত্র শেষ করা হয়েছিল। বিগত সরকারের আমলে এই সাতক্ষীরায় হাজার হাজার কর্মীকে জেলে যেতে হয়েছিল। ৪০জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।  

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা চেয়েছিলাম দেশে নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন হবে। কিন্তু কোন একটি দল তা গোপনে  মেনে আতাত করে নিয়েছিল। এই ফ্যাসিষ্ট হাসিনা তত্বাবধায়ক সরকারেরর আইন বাতিল করতে উঠে পড়ে লেগেছিল। উনি আদালতের ওপর বন্দুক রেখে তা বাতিল করেছিলেন। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করে সফল হয়েছি। এই কর্তৃত্ববাদী ফ্যাসিষ্টদের বিরুদ্ধে আমরা লড়েছি। 

আলেমদের হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিষ্ট হাসিনা তার কথিত ট্রাইবুনালে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মাওলানা মুজাহিদ দেলোয়ার হোসেন সাইদিসহ বহু আলেমদের হত্যা করেছে। সেই আদালতের মিথ্যা মামলায় ৮০ বছরের বৃদ্ধদের কারাগারে ঢুকিয়ে তাদের হত্যা করা। আল্লাহ সাবাইকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। গত ৫ আগষ্ট তিনি গণঅভ্যুত্থানে পালিয়ে  ভারতে পাড়ি জমালেন। জামায়াত ইসলাম সবসময় দেশের মর্যাদা অক্ষুন্ন রেখেছে।

নারী অধিকার বিষয়ে তিনি বলেন, নারীদের পুরুষের মত সমান অধিকার থাকবে। তারা পর্দার সহিত ইসলামের ছায়াতলে নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারবে। তাদের দিকে কেউ কু নজরে তাকালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

সংখ্যালঘুদের বিষয়ে তিনি বলেন, জামায়াত ইসলামের প্রতি হিন্দুভাইদের একটা নেগেটিভ ধারনা আছে, তারা নাকি মন্দির ভাংচুর করে। আমি বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামের নামে কখনো মন্দির বা  প্রতিমা ভাংচুর করেনা। হিন্দু মানেই যে  আওয়ামী লীগ তা কিন্তু নয়। তবে হিন্দু ভাইদেরও প্রমান করতে রাস্ট্রের কল্যানের জন্য অন্য দলে ভোট দিতে পারেন তারা। আগামী দিন জামায়াত ইসলামের ছায়াতলে দেশের সব হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে।

সবশেষে তিনি বলেন, জামায়াত ইসলাম যে বাংলাদেশ নির্মান করতে চায় তা হবে শোষণ ও শাষন মুক্ত। যে দেশে কোন ভাত কাপড়ের অভাব থাকবেনা। বেকারদের কাজের অভাব হবেনা। তারা প্রয়োজনে বাড়িতে বসে বেকার ভাতা পাবে। দেশের মানুষের খাদ্য চিকিৎসাসহ সব মৌলিক অধিকার অক্ষুন্ন থাকবে। সাতক্ষীরা তালা কলারোয়ায় ইজ্জত উল্লাহ সেরা মেধাবী প্রার্থী হবে। আমি  আপনাদের তাকে উপহার দিয়ে গেলাম। আপনারা তাকে গ্রহন করুন। আমরা যদি রাষ্ট্রের কল্যাণ চাই তাহলে সবাইকে সহযোগিতা করতে হবে। 

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার বলফিল্ড মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন তিনি। 

তালা উপজেলা জামায়াত আমির মাওলানা মফিদুল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠিক সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সদস্য আবুল কালাম আজাদ, আবুল বাসার উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা জামায়ত ইসলামের আমির শহিদুল ইসলাম মুকুল প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়ত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App