×

জামায়াত

রংপুর-৪ আসন

এনসিপির আখতার হোসেনকে জামায়াত প্রার্থীর সমর্থন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

এনসিপির আখতার হোসেনকে জামায়াত প্রার্থীর সমর্থন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত আসন সমঝোতার অংশ হিসেবে তিনি আখতার হোসেনকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন এটিএম আজম খান। তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী তার ব্যক্তিগত সমর্থনসহ জামায়াতের সমর্থন থাকবে জোটসঙ্গী এনসিপির প্রার্থী আখতার হোসেনের প্রতি।

এটিএম আজম খান রাজনীতির মাঠে একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং রংপুর মহানগর জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ।

আরো পড়ুন : ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন জমা

কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। তিনি কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে একক অনশন ধর্মঘট করে তিনি দেশব্যাপী আলোচনায় আসেন।

এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ছিলেন এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতাও ছিলেন। পুলিশের নির্যাতন-নিপীড়নের মধ্যেও আন্দোলনে সক্রিয় থাকা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। জুলাই আন্দোলনে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ এই রাজনীতিবিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App