×

জামায়াত

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে (বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী) গ্রেপ্তারের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার বাদ জুমা এই বিক্ষোভ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে এই দাবিতে আজ বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছিল দলটি।

শুক্রবার সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। 

দলের শীর্ষ নেতাদের দাবি, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত রায়কে কারচুপির মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের পেছনে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ তুলছে জামায়াত। 

দলটির মতে, সাবেক উপদেষ্টাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যই প্রমাণ করে যে, দেশি-বিদেশি শক্তির যোগসাজশে নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত ছকে তৈরি করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App