×

জামায়াত

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে যা বললেন তাহের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে যা বললেন তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে জানিয়েছেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার দাবি, রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শক্তির সহযোগী হওয়ায় জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. তাহের।

তিনি বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অতীত রাজনৈতিক অবস্থানের কারণে বিতর্কিত। তাই সংসদের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক মঞ্চে তার ভাষণ দেওয়া গ্রহণযোগ্য নয় বলে মনে করে তাদের দল।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরাও অংশ নেন।

আরো পড়ুন : ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের

বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে সংসদে উত্থাপনের জন্য যেসব নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনার বিষয় রয়েছে, সেগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াত নেতারা জানিয়েছেন, সংসদের অধিবেশনে তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অবস্থা, অর্থনৈতিক সংকট এবং প্রশাসনিক নানা ইস্যু তুলে ধরবেন। একই সঙ্গে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের অবস্থান আরো জোরালো করার কৌশল নিয়েও আলোচনা হয়েছে।

ডা. তাহের বলেন, বিরোধী দল সংসদে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে উত্থাপন করবে। সংসদকে কার্যকর করতে এবং জনগণের দাবি তুলে ধরতে বিরোধী দলের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার একটি প্রথা রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতারা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App