×

জামায়াত

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রা জাতীয় প্রেসক্লানবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার মতো দেশীয় উপকরণ প্রদর্শন করেন, যা বাঙালির ঐতিহ্যকে তুলে ধরে।

ছোট-বড় সবার অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের পরনে ছিল বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পোশাক। বিশেষ করে শিশুদের প্রাণবন্ত উপস্থিতি আয়োজনটিকে ভিন্ন মাত্রা দেয়।

শোভাযাত্রার পুরো পথজুড়ে শিল্পীরা দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশন করে উৎসবের আবহ সৃষ্টি করেন।

এর আগে শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতিকে বাদ দিয়ে বিজাতীয় ও পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণ জাতির জন্য ক্ষতিকর। তারা বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, সুস্থ সংস্কৃতির চর্চা বাড়াতে হবে, তবে এমন কোনো সংস্কৃতি গ্রহণ করা যাবে না, যা ধর্মীয় মূল্যবোধ বা ইসলামী শরিয়াহর পরিপন্থী।

শোভাযাত্রায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রেসক্লাব ও রমনা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

তারেক রহমান সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঝড়ে নৌকাডুবি, সন্তানকে বুকে জড়িয়েই মায়ের মৃত্যু

ঝড়ে নৌকাডুবি, সন্তানকে বুকে জড়িয়েই মায়ের মৃত্যু

‘সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ব্যবস্থা’

‘সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ব্যবস্থা’

বৃষ্টির সময় বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

বৃষ্টির সময় বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App