×

জামায়াত

‘অপরাধে সরকারদলীয়রা জড়িত থাকায় প্রশাসন কঠোর হতে পারছে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৪:৩০ পিএম

‘অপরাধে সরকারদলীয়রা জড়িত থাকায় প্রশাসন কঠোর হতে পারছে না’

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিশু হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত থাকায় আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে পারছে না।’

রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘আমরা সংসদে বিষয়টি তুলে ধরব। পাশাপাশি সংসদের বাইরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আরও কার্যকর ও সচেতন ভূমিকা পালন করা যায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।’

বিএনপি সরকার ব্যর্থ কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এত দ্রুত কোনো সরকারকে ব্যর্থ বলতে চাই না। বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে মানুষের কাছে তাদের ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে উঠবে। তখন আমরা বলি বা না বলি, জনগণই তাদের ব্যর্থ সরকার হিসেবে মূল্যায়ন করবে। এটি দেশের জন্য মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি বিএনপি এবং সরকারপ্রধানের প্রতি আহ্বান জানাব, দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হোক। রাজনৈতিক বিরোধ নয়, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হালিম, মুহাম্মদ শাহজাহান এবং জাহিদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ ছাড়া চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App