×

জামায়াত

খামেনিকে শ্রদ্ধা জানালেন ১১ দলীয় জোটের প্রতিনিধিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম

খামেনিকে শ্রদ্ধা জানালেন ১১ দলীয় জোটের প্রতিনিধিরা

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, প্রতিনিধি দলে জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি ১১-দলীয় জোটের নেতারাও অংশ নিয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

বিবৃতিতে আরও জানানো হয়, একই দিন ইরানে পৌঁছে প্রতিনিধি দল আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া করেন।

এ সময় প্রতিনিধি দলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাসহ ১১-দলীয় জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার থেকে রাষ্ট্রীয়ভাবে আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যা সাত দিনব্যাপী চলবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা এ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৯ জুলাই তাঁকে দাফন করার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App