×

জামায়াত

জামায়াতে আমির

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী

ছবি : সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের শহীদরা নিজেদের আত্মত্যাগের মাধ্যমে জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ১৬ জুলাই জাতীয় ইতিহাসের এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এ দিনে বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনা সারা দেশে আন্দোলনকে নতুন মাত্রা দেয়। পরবর্তী সময়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে যুক্ত হন।

জামায়াতের আমিরের দাবি, ওই আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয় এবং আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত ও আহত হন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে জনগণ ও রাজনৈতিক দলগুলো আগের তুলনায় স্বাধীনভাবে মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

বিবৃতির শেষে তিনি আগামী ১৬ জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাজিদের জন্য বড় সুখবর দিলো ধর্ম মন্ত্রণালয়

হাজিদের জন্য বড় সুখবর দিলো ধর্ম মন্ত্রণালয়

‘এমন কার্ড দেন, যা দিয়ে বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে’

আসিফ মাহমুদ ‘এমন কার্ড দেন, যা দিয়ে বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে’

২০১৩ সালের চুক্তিতে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত?

২০১৩ সালের চুক্তিতে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত?

২০২৭ সালে গৃহযুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র

২০২৭ সালে গৃহযুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App