×

জামায়াত

বিরোধীদলীয় নেতা

গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম

গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়

ছবি : সংগৃহীত

গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়িত না হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা হারাবে এবং এর দায় বিরোধীদল নিতে চায় না।

রোববার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে দেখতে চায় না। তাঁর দাবি, আগের শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যেই গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে।

তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জনগণের দেওয়া রায় এ দেশের মাটিতে বাস্তবায়িত হবেই। সংসদে ও রাজপথে উভয় ক্ষেত্রেই আমরা এ দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাব।”

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জনগণের রায়ের প্রতি অসম্মান দেখানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। দাবি আদায়ে সংসদে সফল না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নানা ধরনের প্রস্তাব ও প্রলোভন এলেও আমরা তা প্রত্যাখ্যান করেছি। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্রশ্নই ওঠে না।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার বর্তমানে স্বৈরাচারী শাসনের ভাষা ব্যবহার করছে এবং রাজনৈতিকভাবে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ নিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয়ে গণরুম বা গেস্টরুম সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক অপসংস্কৃতিমুক্ত করারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “জনগণের স্বার্থের সঙ্গে কোনো আপস হবে না। দেশীয় বা আন্তর্জাতিক কোনো চাপের কাছেই আমরা নতি স্বীকার করব না। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আমরা আন্দোলন চালিয়ে যাব।”

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় ও মহানগর নেতারা, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসুর এজিএস মহিউদ্দিন খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনী পরিদর্শনের পর ডা. শফিকুর রহমান ডাকসুর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

প্রধানমন্ত্রী-আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী-আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App