×

জামায়াত

জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ব্ল্যাকমেইলের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম

জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ব্ল্যাকমেইলের অভিযোগ

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছেন তিনি।

লিখিত এক বিবৃতিতে এমপি দাবি করেছেন, রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে পরিকল্পিতভাবে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে যান। সেখানে প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ বাইরে যান। পরে তিনি ৫ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করেন।

আরও পড়ুন: জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কে ওই নারী?

এমপির দাবি, ওই সময় তাদের কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয়। এছাড়া তিনি চলাচলের জন্য যে ভাড়ার গাড়ি ব্যবহার করতেন সেটিও আটকে রেখে আরও কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, তিনি পরে জানতে পারেন, দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনার পরিকল্পনা করা হয়েছিল। ওই সময় স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ভিডিও ভাইরালের পর তরুণীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির, তারপর...!

বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৭ জুন ২০২৬ তারিখে প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে মরিয়ম বেগমের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। তিনি এ ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, ঘটনার পর জামায়াতের মিডিয়া সেলের একটি গ্রুপে দুটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। একটি ভিডিওতে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী দাবি করেন, তার সম্মতিক্রমেই দ্বিতীয় বিয়ে হয়েছে।

আরেকটি ভিডিওতে দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমের বাবা মাসুম বিল্লাহ বলেন, গত ১৭ জুন আমার বড় মেয়ে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সময় তার প্রথম স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই ভিডিওতে মরিয়ম বেগম বলেন, যেটা করা হয়েছে, সেটা ষড়যন্ত্র করে করা হয়েছে। আমরা যা করেছি, সেটা বৈধ। স্বামী-স্ত্রী হিসেবে করেছি। কিছু মানুষ আমাদের সম্মানহানি করার জন্য এসব করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App