×

জামায়াত

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নতুন মোড়, আরেক ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নতুন মোড়, আরেক ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ভিডিও ঘিরে তীব্র বিতর্কের মধ্যেই সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামনে এসেছে আরও একটি ভিডিও। নতুন এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফের শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদিও ভিডিওটি কবে, কোথায় এবং কী প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রায় ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও এক তরুণী দাঁড়িয়ে আছেন। সেখানে একটি টেবিলের ওপর রাখা একটি পরিচয়পত্রে (আইডি কার্ড) বাংলাদেশ পার্লামেন্ট এবং নিচে ১৩তম পার্লামেন্ট লেখা রয়েছে। পরিচয়পত্রে গাজী নজরুল ইসলামের ছবি, নাম জি এম নজরুল ইসলাম এবং পদবি হিসেবে সংসদ সদস্য উল্লেখ আছে।

ভিডিওতে হট্টগোলের মধ্যে একজনকে বলতে শোনা যায়, ‘দেখেন, সাতক্ষীরার জামায়াতের লোক মেয়েসহ এখানে ধরা খাইছে। এই যে, এই মুরুব্বি।’

এর আগে সোমবার রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন: জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কে ওই নারী?

এ ঘটনায় সাতক্ষীরা জেলা জামায়াত দাবি করে, ভিডিওতে থাকা তরুণী গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’। পরে গাজী নজরুল ইসলামও নিজের ফেসবুক অ্যাকাউন্টে একই দাবি করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, রাজধানীর মগবাজারে তার ‘দ্বিতীয় স্ত্রী’র বাবার কার্যালয়ে তাকে জিম্মি করে এক লাখ টাকা আদায় করা হয়। এরপর পরিকল্পিতভাবে তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির এবং দলটির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App