×

জামায়াত

ডা. শফিকুর রহমান

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা ও আমানতদারিতার সর্বোচ্চ পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস স্টাফদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় অফিস শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্থান নয়; এটি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সেবার মানসিকতা এবং দায়িত্বশীলতার প্রতিফলন। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা এবং আমানতদারিতার পরিচয় দিতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হলে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।

জামায়াত আমীর বলেন, অফিসের প্রতিটি দায়িত্ব ইবাদতের মানসিকতা নিয়ে পালন করা উচিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সমাজ সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন সম্ভব।

তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, চরিত্র গঠন এবং সেবার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আ. ফ. ম. আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App