×

জামায়াত

বিরোধীদলীয় নেতা

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৩ পিএম

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

ছবি : সংগৃহীত

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির বলেন, তারা কাউকে অসম্মান করতে নয়, জনগণের দাবি তুলে ধরতেই সচিবালয়ের সামনে এসেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, এই কর্মসূচি শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানেও একযোগে পালিত হচ্ছে। তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং জনগণের দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য।

তিনি সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি ঘটনাস্থলে এসে দাবিপত্র গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকারের কোনো মন্ত্রী বা অনুমোদিত প্রতিনিধি উপস্থিত হলে তারা জনগণের পক্ষ থেকে দাবি হস্তান্তর করতে প্রস্তুত। এসব দাবি বাস্তবায়ন হলে সরকারকে ধন্যবাদ জানানো হবে, আর তা না হলে ধারাবাহিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা কাউকে অসম্মান করতে আসিনি। সম্মানজনকভাবে সরকারের প্রতিনিধির হাতে জনগণের দাবি তুলে দিতে চাই। এজন্য আমরা এখানে ১০ মিনিট অপেক্ষা করব। এই সময়ের মধ্যে কেউ না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাদের অনুরোধের প্রতি সম্মান দেখিয়েই আপাতত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্দোলনকারীদের বক্তব্য পৌঁছে দেওয়ার আহ্বানও জানান তিনি।

জ্বালানি সংকট, বিদ্যুৎ বিল বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে

আইজিপির মন্তব্যে তোলপাড় স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

বিরোধীদলীয় নেতা ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App