×

জামায়াত

বিরোধীদলীয় নেতা

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো ধরনের আধিপত্যের ভিত্তিতে নয়, বরং সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠতে হবে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী চাইলে বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। ভারতের সফরেও কোনো আপত্তি নেই। তবে এ ধরনের সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কোনো দেশের আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ ও সমতার ভিত্তিতে দেখতে চায় দেশের মানুষ।

দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধানের পাশাপাশি একটি রাজনৈতিক দলের প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন।

আরও পড়ুন: গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে ব্যর্থ হলে সরকার টিকবে না

ডা. শফিকুর রহমান বলেন, এসব অনিয়ম বন্ধ করা সম্ভব। সরকার সত্যিকার অর্থে এগুলো বন্ধ করতে চায় কি না, সেটিই মূল বিষয়।

আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। ভোটাধিকার নিশ্চিত করতে তাদের সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি কেউ যাতে ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, মানুষের কাছে জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে আস্থা অর্জন করেছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সম্মেলনে মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক নারী-পুরুষ রোকন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বিকেলে একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App