×

জামায়াত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান

ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

একই সঙ্গে দুর্গাপূজা উদযাপনে পূর্ণ নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্বিঘ্নে আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষ পূর্ণ নিরাপত্তার সঙ্গে উৎসব উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে দুর্গাপূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

জামায়াত আমির বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাসের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের সুযোগ নিশ্চিত হওয়া উচিত।

বিবৃতিতে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সচেতন নাগরিক হিসেবে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

এবার জেন-জি আন্দোলনে উত্তাল আলবেনিয়া

এবার জেন-জি আন্দোলনে উত্তাল আলবেনিয়া

সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার ৪৩ সাংবাদিক

সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার ৪৩ সাংবাদিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App