×

জামায়াত

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

ফাইল ছবি

দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৬ অক্টোবর) গণামাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় যান পুলিশের কনস্টেবল রোহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন। এ সময় তাদের বিএসএফ ধরে নিয়ে যায়।

এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এ ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। বিবৃতিতে তিনি আরও বলেন, স্বাধীন ও সার্বভৌম দুই প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা, অধিকার ও পারস্পরিক নিরাপত্তা বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তার অভিযোগ, ভারতীয় পক্ষের আগ্রাসী মনোভাব এ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী।

মিয়া গোলাম পরওয়ার ভারতীয় কর্তৃপক্ষকে ঘটনাটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করছে না। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ জানানো এবং এর প্রতিকার দাবি করার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্লাইট বন্ধ হয়ে যাত্রা বাতিল সাড়ে ১৬ হাজার যাত্রীর

সৌদি বিমানবন্দরে হামলা ফ্লাইট বন্ধ হয়ে যাত্রা বাতিল সাড়ে ১৬ হাজার যাত্রীর

চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই, আটক ৪

চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই, আটক ৪

সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App