জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম
ছবি : সংগৃহীত
সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে বলা হয়, সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এ বিষয়ে সংবাদ প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে প্রতিবেদক ও একজন ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
তবে সংবাদ সম্মেলনে কোন কোন বিষয়ে আলোচনা হবে, সে সম্পর্কে আমন্ত্রণপত্রে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
