×

জামায়াত

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান নিয়ে যা বললেন জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান নিয়ে যা বললেন জামায়াত আমির

ফাইল ছবি

রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ-সংক্রান্ত তথ্য জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৩৪ মিনিটে দেওয়া ওই পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো।

বাংলাদেশ পুলিশে কর্মরত একজন ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) জব্দ করা হয়েছে। এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।

স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই।

এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত। হায় সেলুকাস। আমাদের এ বাংলাদেশ। তরুণদের আরেকবার জাগতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

মিয়া গোলাম পরওয়ার সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

সার পাচারের দায়ে কারাদণ্ড, জরিমানা

৭০ বস্তা জব্দ সার পাচারের দায়ে কারাদণ্ড, জরিমানা

হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবেন না

রাশেদ খাঁন হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবেন না

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান নিয়ে যা বললেন জামায়াত আমির

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান নিয়ে যা বললেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App