×

জামায়াত

মিয়া গোলাম পরওয়ার

সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

ছবি: সংগৃহীত

বিএনপি সরকার ইচ্ছা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশে ঢোকার পথ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সেটিকে জুলাইবিরোধী আখ্যা দিয়ে নিজেদের দলীয়করণ ও ব্যর্থতা আড়াল করার জন্য জুজুর ভয় দেখিয়ে সব দায় বিরোধীদলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, আমরা ফ্যাসিস্টদের কখনো আসার সুযোগ করে দিচ্ছি না, বরং সরকার বিরোধী দলের সমস্ত আন্দোলনকে উপেক্ষা করার মধ্য দিয়ে যে অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, এ পথ দিয়ে সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে। 

আরও পড়ুন: ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবেন না’

জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না- বিএনপির এমন অভিযোগ 'হাস্যকর' বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, জামায়াতে ইসলামীই জুলাইকে ধারণ করে। সরকার জুলাইকে ধারণ না করায় তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তারা সাংবিধানিক সব প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

হাসনাত আবদুল্লাহ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়া থানা ও পুলিশ মেসে অগ্নিসংযোগ, ছিনিয়ে নিল গ্রেপ্তারদের

টুঙ্গিপাড়া থানা ও পুলিশ মেসে অগ্নিসংযোগ, ছিনিয়ে নিল গ্রেপ্তারদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App