আকিজ গ্রুপে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম
ফাইল ছবি
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্পোরেট সেলস (মডার্ন ট্রেড) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
সোমবার (২৩ আগস্ট) থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিক্রয় কার্যক্রমের ফলাফল পর্যবেক্ষণের জন্য এমএস এক্সেল ও ডেটা বিশ্লেষণে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: নারায়ণগঞ্জ, সিলেট
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
প্রার্থীর বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতা, চিকিৎসা বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদন শেষ: ৩১ আগস্ট, ২০২৬।
