×

খুলনা

দৌলতপুর সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পিএম

দৌলতপুর সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

দৌলতপুর সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির সভাপতি এস আর সেলিম ও সাধারণ সম্পাদক তাশরিক

দেশ-বিদেশে কর্মরত কুষ্টিয়ার দৌলতপুর স্থায়ী ঠিকানা এমন সাংবাদিকদের সংগঠন 'দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া' এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক ভোরের কাগজের দৌলতপুর উপজেলা প্রতিনিধি এস আর সেলিম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়। 

রবিবার (২০ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা দ্যা ডেইলি অবজারভারের দৌলতপুর প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এর আগে সর্বসম্মতিক্রমে দৌলতপুর সাংবাদিক ফোরামের দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। 

আরো পড়ুন: জমে উঠেছে ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’

দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া'র পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন- সহসভাপতি চ্যানেল টোয়েন্টিফোর (ঢাকায় কর্মরত) রিপন ফরায়েজী, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টিভি (ঢাকায় কর্মরত) সজল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দৈনিক গণকণ্ঠের দৌলতপুর প্রতিনিধি অন্তর আহমেদ, দপ্তর সম্পাদক দৈনিক জনবাণীর দৌলতপুর প্রতিনিধি হাসনাউল হুসনা, অর্থ সম্পাদক দৈনিক কুষ্টিয়ার কাগজের দৌলতপুর প্রতিনিধি আবু জুবায়ের হোসেন লিমন, তথ্য-প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক কুষ্টিয়া দর্পণের দৌলতপুর প্রতিনিধি সাকিব আল হাসান। 

ফোরামের কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক হাওয়া পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক ইন্টারন্যাশনালের দৌলতপুর প্রতিনিধি সাইফুল ইসলাম এবং নিবন্ধিত পোর্টাল দ্যা পিপলস নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মেছবাহ উদ্দীন।

প্রসঙ্গত, 'সঠিক সিদ্ধান্ত এবং বস্তুনিষ্ঠ খবর' এই স্লোগান নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া। প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাংবাদিকতার মান উন্নয়ন প্রসঙ্গে কাজ করে আসছে সংগঠনটি। তাশরিক সঞ্চয়কে আহ্বায়ক এবং এস আর সেলিমকে সদস্য সচিব করে যাত্রা শুরু করে দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App