×

খুলনা

কয়েলের আগুনে বাস পুড়ে ছাই, হেলপারের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০২:১৯ পিএম

কয়েলের আগুনে বাস পুড়ে ছাই, হেলপারের মৃত্যু

ছবি : সংগৃহীত

খুলনায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে ঘুমিয়ে থাকা হেলপার শরিফুল মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে সোনাডাঙ্গা বাস টার্মিনালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মশার কয়েল থেকে এ আগুন লঅগে বলে জানিয়েছে পুলিশ ও পরিবহন শ্রমিকরা।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিলেন। মশার কয়েল থেকে রাত ২টার দিকে বাসে আগুন লেগে যায়। এতে বাসটি পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল মারা যান। তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরিবহন শ্রমিকরা জানান, অনেক হেলপার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে। এর আগেও সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App