×

খুলনা

কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

Icon

নুর আলম দুলাল,কুষ্টিয়া থেকে

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া জেলা কারাগারে  বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সকাল বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ওই হাজতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

জেল সুপার জানান,মাদক মামলায়   দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। আজ ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে আজ বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App