×

খুলনা

তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন—শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি ফোর্স মোতায়েন করা হয়েছে। সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলাধীন ২১ টি উপজেলায় ৩৫ প্লাটুন (প্রায় সাতশত) ফোর্স মোতায়েনের মাধ্যমে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কাজ করবে এই ফোর্স। রোববার (৮ফেব্রুয়ারি) পর্যন্ত পর্যায়ক্রমে এ ফোর্স মোতায়েন করা হয়। 

এছাড়া জাতীয়  সংসদ নির্বাচন  উপলক্ষ্যে গত ২৯ জানুয়ারি হতে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশালে ২১টি উপজেলায় ১৬টি বেইজ ক্যাম্প স্থাপনে করে ৩৫ প্লাটুন (প্রায় সাতশত) বিজিবি ফোর্স মোতায়েন করে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় ৩শ ৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন ও ১শ ৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে প্রশাসন, সশস্ত্র বাহিণী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা করা হয়েছে। 

এছাড়া বিজিবি নিজস্ব ব্যবহৃত অস্ত্র ছাড়া অপারেশন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে  হুমকি প্রতিরোধে ড্রোন, ডগ স্কোয়ার্ড, বডি ওর্ণ ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়োট কন্ট্রোল গিয়ার সেট এবং নন—লিথ্যাল অস্ত্রসহ দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আধিপত্য বিস্তার এবং জনমনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মোতায়েনকৃত বিজিবি সদস্য দিবা—রাত্রি নিরবিচ্ছিন্ন টহল তৎপরতার মাধ্যমে এলাকার আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।

বিজিবির দায়িত্ব পালনকালীন সময়ে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা হতে ৩৫ জন ম্যাজিষ্ট্রেট ম্যাজিষ্ট্রেসী সহায়তা প্রদান করে আসছেন।এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক গণসমাবেশে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির নিমিত্তে বিশেষ দল সমাবেশস্থলে মোতায়েন হয়ে দায়িত্ব পালন করছে।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App