×

খুলনা

নির্বাচন–পরবর্তী সহিংসতা: বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থক নিহত

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

নির্বাচন–পরবর্তী সহিংসতা: বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থক নিহত

নিহত ওসমান সরদার। ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক মারা গেছেন। তিনি বিএনপি ও স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছিলেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান।

নিহত ওসমান সরদার (২৯) সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। তিনি বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিমের সমর্থক ছিলেন।

গতকাল সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন ও দলের ‘বিদ্রোহী’ ঘোড়া প্রতীকের প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

নিহত ওসমানের বড় ভাই এনামুল কবির সরদার গণমাধ্যমকে বলেন, ওই এলাকায় ধানের শীষের লোকজন ঘোড়া প্রতীকের লোকজন “কই গেল” বলে খুঁজছিল। এ সময় আমার ভাইসহ কয়েকজনের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রামদা দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে ধানের শীষের সমর্থকেরা। পরে গুরুতর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে খুলনায় পাঠান। আজ বেলা সাড়ে ১১টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ওসমান সরদারের মৃত্যুর খবর শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

বাগেরহাট–২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। তার বিরুদ্ধে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এই দুই প্রার্থীকেই বড় ব্যবধানে হারিয়ে আসনটিতে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App