×

খুলনা

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে আগুন

Icon

শুভ সরকার, নড়াইল থেকে

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

নড়াইলে  বিএনপি নেতার বাড়িতে  আগুন

ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল  দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

এতে তার ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, রবি শস্য সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

পরিবারের অভিযোগ, হুমায়ুন কলস প্রতিকের সমর্থক। ধানের শীষের সমর্থকেরা তাদের  হুমকি দিয়ে আসছিলেন। তারাই এই আগুন দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে যান। পরে সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জানতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন,  বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি। ধারনা করা হচ্ছে পরিকল্পিত ভাবে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App