×

খুলনা

ঝিকরগাছায় রাতের আঁধারে শসাখেত কাটলো দুর্বৃত্তরা

Icon

আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) থেকে

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

ঝিকরগাছায় রাতের আঁধারে শসাখেত কাটলো দুর্বৃত্তরা

ছবি: কাগজ প্রতিবেদক

ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামের কৃষক মোহর আলীর আড়াই বিঘা জমির শসা ক্ষেত রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে নষ্ট করে দিয়েছে বলে জানা গেছে। (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কে বা কারা শসার গাছ কেটে পুরো ক্ষেত নষ্ট করে দিয়েছে। কৃষক মোহর আলী সকালে মাঠে গিয়ে এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন।

মোহর আলী কঠোর পরিশ্রমের মাধ্যমে শসা চাষ করেছিলেন। গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছিল এবং কিছুদিনের মধ্যেই বাজারে নিয়ে গিয়ে বিক্রির প্রস্তুতি চলছিল। এঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে কৃষকের। 

এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম জানান।

এ ঘটনায় দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোরদাবি জানান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App