×

খুলনা

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আতাউর

Icon

শুভ সরকার, নড়াইল থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আতাউর

ছবি: কাগজ প্রতিবেদক

নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন নড়াইল-২ আসনের জামায়াতে ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নড়াইল জেলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আতাউর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশ জামায়াতে আমীর বিরোধী দলীয় নেতা  আমির ডা. শফিকুর রহমান এর নির্দেশনায় নড়াইল পৌরসভাসহ নির্বাচনী এলাকায় “ক্লিন নড়াইল” গড়ার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হলো।

তিনি আরও বলেন, ইতোমধ্যে পৌরসভাসহ বিভিন্ন স্থানের ধুলাবালি ও ময়লা-আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। যশোর-নড়াইল মহাসড়কেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।

সাংসদ বলেন, নড়াইল একটি ছোট জেলা হলেও এখানে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের যথাযথ সেবা নিশ্চিত করতে ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। তবে কিছু রাষ্ট্রীয় জটিলতা ও জনবল সংকটের কারণে এখনো এটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন তিনি। একজন রোগী তার প্রাপ্য সর্বোচ্চ চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রাখেন। সেই জায়গা থেকে রোগী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিক হলে নড়াইল সদর হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব। পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগেও অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নড়াইল সদর হাসপাতাল থেকে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা হাসপাতালের তত্তাবধায়ক আব্দুল গাফফার,আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) সুজল বকসী, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, নড়াইল সদর জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন সহ  অন্যান্য নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App