×

খুলনা

সাতক্ষীরায় পাঁচ কোটি টাকার ক্রিষ্টাল মেথ জব্দ

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

সাতক্ষীরায় পাঁচ কোটি টাকার ক্রিষ্টাল মেথ জব্দ

ছবি: কাগজ প্রতিবেদক

সাতক্ষীরা  মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলায় আখড়াখোলা গ্রামে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান,  বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনা স্থলে তল্লাশি করে পাঁচ কোটি টাকা মুল্যের ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। 

তিনি আরো জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরায় সাধারণ ডায়েরী করত: পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

টকশোতে অনেকে হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন

রুহুল কবির রিজভী টকশোতে অনেকে হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

শেখ হাসিনাকে ঘিরে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

শেখ হাসিনাকে ঘিরে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App