×

খুলনা

কালিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

মোঃ রাসেল শেখ

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

কালিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কালিয়া উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ নাজমুল শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, '২ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকার সাগর মেডিকেল হলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোয়াগ্রামের ফারুক শেখের ছেলে নাজমুল শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।'

অভিযানে নেতৃত্ব দেন কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নির্দেশনায় এসআই সম্রাট মন্ডল, এএসআই আলমগীর হোসেন, এএসআই রুবেল, কনস্টেবল (৬১৫) পার্থ মজুমদার ও কনস্টেবল (৪৮৪) নাঈমুর রহমান। বিশেষ কৌশল অবলম্বন করে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

এ বিষয়ে ওসি মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, “আমি যতদিন কালিয়া থানায় কর্মরত আছি, ততদিন মাদক কারবারিদের সমূলে উদঘাটনে কাজ করে যাবো। চাকরি জীবনে মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেইনি, ভবিষ্যতেও তার ব্যতিক্রম হবে না।”

আরো পড়ুন: মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় বাড়তি নিরাপত্তা

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু

পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন একপেশে: চিফ প্রসিকিউটর

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন একপেশে: চিফ প্রসিকিউটর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App