×

খুলনা

গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

Icon

নুুর আলম দুলাল, কুষ্টিয়া থেকে

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:১০ পিএম

গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

ছবি: কাগজ প্রতিবেদক

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর খেয়া ঘাটের পাশে গড়াই নদীতে গোসল করতে চার কন্যা শিশু আসে। এদের মধ্যে দুইজন সাঁতরে উপরে উঠতে পারলেও দুই শিশু নদীতে নিখোঁজ রয়েছে এ পর্যন্ত। নিখোঁজ দুইজন কন্যাশিশু  হল ফারুকের মেয়ে তায়েবা (৯) ও সোহেলের মেয়ে সুরাইয়া (১০)। উদ্ধার হওয়া দুই শিশু কন্যা হল তুহিনের মেয়ে সুমাইয়া (১০) ও সোহেলের মেয়ে সামিয়া (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা ফায়ার স্টেশন স্টেশন স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী। 

ঘটনাটি ঘটেছে শনিবার (৭ মার্চ ) দুপুর ২ টা ১০ মিনিটের সময়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার ওসমানপুর খেয়াঘাটের পাশে ওসমানপুর আদর্শ পাড়া গ্রামের সোহেলের মেয়ে সুরাইয়া, ফারুকের মেয়ে তাইবা, তুহিনের মেয়ে সুমাইয়া ও সোহেলের মেয়ে সামিয়া চার শিশু কন্যা গড়াই নদীতে গোসল করতে আসে। একপর্যায়ে চার শিশুর মধ্যে দুই শিশু সুমাইয়া ও সামিয়া উপরে উঠতে পারলেও সুরাইয়া ও তাইবা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। 

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার ভারপ্রাপ্ত রওশন আলী জানান বেলা ২:০০ টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ শিশু দুটা কোন পর্যন্ত পাওয়া যায়নি। ডুবুরি দলের জন্য খুলনাকে জানানো হয়েছে। 

এদিকে গড়াই নদীর ধারে স্বজনদের আহাজারি যেন থামছে না। একসাথে দুই শিশু নিখোঁজ হয়ে যাওয়ায় ওসমানপুর আদর্শ পাড়া গ্রামের বাসিন্দাদের শোক যেন সময়ের সাথে আরো বৃদ্ধি পাচ্ছে। 

উল্লেখ্য গত বছরও একই সময়ে ওসমানপুর খেয়া ঘাটে এরকম একটি শিশু পানিতে নিখোঁজ হয়ে যায়। একদিন পর শিশুটি ভাসমান মৃত অবস্থায় উদ্ধার করা হয়।





সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App