×

খুলনা

সাতক্ষীরায় এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

Icon

মসিউর ফিরোজ ,সাতক্ষীরা থেকে

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম

সাতক্ষীরায় এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা কালিগঞ্জে দিনে-দুপুরে ফিল্মি কায়দায় এক মোবাইল ব্যাংকিং এজেন্টের গতিরোধ করে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা হামলায় গুরুতর আহত ওই এজেন্টকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ মার্চ)  প্রকাশ্যে দিবালেকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোকলেছুর রহমান (৩৫) উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বিকাশ ও নগদ এজেন্টের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোকলেছুর রহমান মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র ছিনতাইকারী তার পথরোধ করে। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এসময়ে মোকলেছুর অচেতন হয়ে পড়লে ছিনতাইকারীরা ১০ লাখ টাকা নিয়ে দ্রুত চম্পট দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনাটি শোনার পর পরই পুলিশের টিম কাজ শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। 

এদিকে, ব্যস্ততম এলাকায় দেওয়া দিবালোকে এমন দুঃসাহসিক হামলা অর্থলুটে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App