×

খুলনা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৩

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:১৩ পিএম

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৩

ছবি: মেহেরপুরে সড়ক দুর্ঘটনার বিবিরণী নেন পুলিশ

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ফতেপুর ইটভাটার কাছে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের আব্দুল মান্নাফের মেয়ে তাসলিমা খাতুন, নাতনি খাদিজা খাতুন (৩) ও তিন মাস বয়সী চাঁদনী খাতুন। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আব্দুল মান্নাফ তার মেয়ে ও নাতিদের নিয়ে মোটরসাইকেলযোগে কামদেবপুর থেকে শোলমারীর দিকে যাচ্ছিলেন। ফতেহপুর ইটভাটার কাছে পৌঁছানোমাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি  আরওয়ান-৫ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নাফ। মোটরসাইকেলের মালিকের পরিচয় শণাক্ত করা যায়নি। তবে মোটরসাইকেল দুটি ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় পাশাপাশি যাওয়ার কারণে মোটরসাইকেল দুটি সাইট দিতে পারেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।আহতরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তাসলিমা খাতুন ও তার দুই মেয়ের অবস্থাও আশংকাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App