×

খুলনা

বাগেরহাটে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৩

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৬:০৩ পিএম

বাগেরহাটে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৩

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলায় নৌবাহিনীর একটি বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ১১ জন নিহত হয়েছে।  মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। 

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন।

দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস

তিনি বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার বিবরণ দিয়ে ওসি বলেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। বেলাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। “তাতে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহত অন্তত ৭ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

ওসি বলেন, নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App